৪৩৭ বছর পর পৃথিবীর কাছে ‘নিশিমুরা ধূমকেতু’
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘নিশিমুরা ধূমকেতু’। ৪৩৭ বছরে একবার পৃথিবীর কাছাকাছি আসে। এটি যখনই পৃথিবীর কাছে আসে, তখন একে খালি চোখে দেখা যায়। এর জন্য প্রয়োজন হয় না কোনো টেলিস্কোপের। সিএনএন।
মূলত ধূমকেতুটি জ্যোতির্বিদ হিডিও ‘নিশিমুরা’র নামে নামকরণ করা হয়। আগস্ট মাসে এ ধূমকেতুর আবিষ্কার করেছিলেন এ জ্যোতির্বিদ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই ধূমকেতু আজ খালি চোখে দেখা যাবে। চলতি বছরের ১১ আগস্ট প্রথমবারের মতো ‘নিশিমুরা ধূমকেতু’র সন্ধান পান জ্যোতির্বিজ্ঞানীরা।
