Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মুগদায় রিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর মুগদা এলাকায় একটি রিকশার ধাক্কায় চার বছরের শিশু শিমন মারা গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে মারাÍক আহত অবস্থায় শিমনকে তার মা কলি ও বড় ভাই ইমন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাল ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বাদিতীর গ্রামের গাড়িচালক লিটন মিয়ার ছেলে শিমন। চার ভাই-বোনের মধ্যে শিমন তৃতীয়। মুগদা মান্ডা শাহা-আলমের গলিতে একটি বাসায় পরিবারের সঙ্গে শিশুটি থাকত। কলি জানান, দুপুরে শিমন বাসা থেকে কিছু দূরে বড় রাস্তায় গেলে একটি রিকশা তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তারা শিমনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে দ্রুত নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাসপাতালের নিয়ম অনুযায়ী মরদেহ মর্গে রাখা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

বুদ্ধকে অনুসরণ করলে মানুষ শুদ্ধ হবে: রিজভী

বুদ্ধকে অনুসরণ করলে মানুষ শুদ্ধ হবে: রিজভী

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

আ.লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

আ.লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম