Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

দ্বিতীয় বেল্ট ফোরামে যোগ দিতে চীন গেলেন শিল্পমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চীনের বেইজিংয়ে আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী উচ্চপর্যায়ের ‘দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম’। বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে (সিএনসিসি) শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বুধবার দুপুরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। তারা ১২টি থিমেটিক সেশনে দুর্বল ও অস্থিতিশীল বিশ্ব অর্থনীতি থেকে উত্তরণের নীতি নির্ধারণ, অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য পরিসর বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্র চিহ্নিতকরণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করবেন। এক্ষেত্রে শক্তিশালী আন্তঃযোগাযোগ ও গভীর সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। ফোরামে শিল্পমন্ত্রী বিভিন্ন থিমেটিক সেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ‘ব্যাপক পরামর্শ, যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বের মাধ্যমে সুফল ভোগের জন্য নীতি সহায়তা ও সম্মিলিত প্রয়াস জোরদারকরণ’ শীর্ষক থিমেটিক সেশনে তিনি বক্তব্য দেবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস

ছয় দিন ধরে নিখোঁজ মুক্তিপণ দেওয়ার পরও ছাড়া পায়নি ১১ বছরের জিসান

মুক্তিপণ দেওয়ার পরও ছাড়া পায়নি ১১ বছরের জিসান

নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৪

নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম