Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

কালীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে শিকলমুক্ত হল ৩ ছাত্র

Advertisement

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুরের কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের ভাইয়াসূতি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেই তিন ছাত্র অবশেষে শিকলমুক্ত হয়েছে। বুধবার বিকালে ইউএনও মো. শিবলী সাদিক তাদের শিকলমুক্ত করেন। ভাইয়াসূতি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র ইফাদ, ইয়াসিন ও আজিজুলের বয়স ১৩ বছর। তাদের এক পা ছিল লোহার শিকলে তালাবদ্ধ। তাদের ২৪ ঘণ্টাই কাটত লোহার শিকলে তালাবদ্ধ অবস্থায়। এভাবেই প্রতিদিনের খাওয়া-দাওয়া, টয়লেট-গোসল, লেখাপড়া, ঘুম সবই চলছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ইউএনও মো. শিবলী সাদিকের নজরে আসে। পরে তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বুধবার ভাইয়াসূতি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় যান। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পান এবং ওই মাদরাসার হেফজখানায় অধ্যয়নরত ইফাদ, ইয়াসিন ও আজিজুলের পায়ের তালাবদ্ধ লোহার শিকল খুলে দেন। পাশাপাশি এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটিকে সতর্ক করেন। ইউএনও মো. শিবলী সাদিক বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

বুদ্ধকে অনুসরণ করলে মানুষ শুদ্ধ হবে: রিজভী

বুদ্ধকে অনুসরণ করলে মানুষ শুদ্ধ হবে: রিজভী

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

আ.লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

আ.লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম