Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

নারী-শিশু নির্যাতনকারী নিশ্চিহ্ন করা হবে : নাসিম

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, নারী-শিশু নির্যাতনকারী অশুভ শক্তি নিশ্চিহ্ন করাই হবে মুজিববর্ষের অঙ্গীকার। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি গৌরব-আনন্দের সঙ্গে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সুযোগ পেয়েছে। তাই আমাদের শপথ নিতে হবে জঙ্গি নির্মূল ও দানবীয় শক্তি পরাস্ত করার।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তন’ প্রাঙ্গণে ১৪ দলের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় আগামীকালের (শনিবার) সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে সামাজিক আন্দোলন সফল করা রাষ্ট্র বা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সবার এগিয়ে আসতে হয়। তাই ১৪ দলের উদ্যোগে রোববার সমাবেশের মাধ্যমে যে সামাজিক আন্দোলন শুরু হবে, সেখানে সব শ্রেণিপেশার মানুষকে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মন্নাফির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে : কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম শুক্রবার ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ধানমণ্ডি শাখার ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। কারণ তরুণ সমাজ যদি কোনো কারণে পথভ্রষ্ট হয়, তাহলে দেশ, সমাজ ও পরিবারের জন্য ক্ষতি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম