Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

প্রধানমন্ত্রী ও নাসিমকে নিয়ে আপত্তিকর পোস্ট

চিকিৎসকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Advertisement

Icon

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চিকিৎসকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা প্রয়াত মো. নাসিমকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নুরুল আমিন চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী। পুলিশের তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় বুধবার জকিগঞ্জ থানা পুলিশ মামলাটি রেকর্ড করে বলে নিশ্চিত করেন ওসি মীর মো. আবদুন নাসের।

অভিযুক্ত ওই চিকিৎসক জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের আফতাবুর রহমান চৌধুরীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ডা. নুরুল আমিন চৌধুরী বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করতেন। ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মো. নাসিম মারা যাওয়ার পর ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন।

তার এ স্ট্যাটাস ভাইরাল হলে আওয়ামী লীগ তথা অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। তিনি জামায়াতে ইসলামীর সাথী পদে রয়েছেন। তার বাবা জামায়াতের রোকন সদস্য।
 

এর আগে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার দায়ে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে শোকজ করা হয়েছিল। পরে স্ট্যান্ড রিলিজ করে গোয়াইনঘাটে বদলি করা হয়। জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের জানিয়েছেন, আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Advertisement

নিরাপত্তা আইনে মামলা. চিকিৎসকের বিরুদ্ধে.

Advertisement

আরও পড়ুন

ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

বুদ্ধকে অনুসরণ করলে মানুষ শুদ্ধ হবে: রিজভী

বুদ্ধকে অনুসরণ করলে মানুষ শুদ্ধ হবে: রিজভী

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

আ.লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

আ.লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম