Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বিশ্ব নদী দিবসের সেমিনারে ডেপুটি স্পিকার

জলবায়ুর প্রভাব মোকাবিলায় নদী বাঁচাতে হবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জলবায়ুর প্রভাব মোকাবিলায় আমাদের দেশের নদীগুলোকে বাঁচাতে হবে। নদী দখলকারীরা এতই শক্তিশালী যে, সরকার সব শক্তি দিয়েও তাদের উচ্ছেদ করতে পারছে না। নদী দখল ও দূষণকারীদের হাত থেকে উদ্ধার করতে সংশ্লিষ্ট এলাকার সংসদ-সদস্য ও জনপ্রতিনিধিদের নদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের আয়োজনে ‘জলবায়ু সংকট মোকাবিলায় নদীর গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এ কথা বলেন। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেনের পরিচালনায় সেমিনার উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথির বক্তৃতা দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ান। বক্তৃতা করেন নদী বাঁচাও আন্দোলনের সহসভাপতি ড. এসএম শফিকুল ইসলাম কানু, ফেডরিক মুকুল বিশ্বাস, ইকরাম এলাহী খান সাজ, রফিকুল আলম, রফিক মোল্লা প্রমুখ।

 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম