Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিকেএসপিতে হকি ক্যাম্প

Advertisement

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ১০ জুন ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঈদের ছুটি শেষে আজ আবারও অনুশীলনে ফিরছেন হকি খেলোয়াড়রা। ইনডোর হকি এশিয়া কাপের জন্য ঈদের আগে এক সপ্তাহ অনুষ্ঠিত হয় ক্যাম্প। ৩৪ জনকে নিয়ে এর আগে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। আজ বিকেএসপিতে শুরু হবে ক্যাম্প। এই প্রথম ইনডোর এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ। ১৫-২১ জুলাই থাইল্যান্ডের চুনবুড়িতে বসবে এই হকি আসর। টুর্নামেন্টের বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, চায়না, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। ইনডোর হকি এশিয়া কাপের জন্য একজন বিশেষজ্ঞ কোচ খুঁজছে বাংলাদেশ হকি ফেডারেশন। বিদেশি কোচ না আসা পর্যন্ত জাহিদ হোসেন রাজু ও আশিকউজ্জামান কোচের দায়িত্ব পালন করবেন।

প্যারালিম্পিকের নতুন কমিটি

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। গত ২৯ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯ সদস্যের কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হয়। কমিটির চার সহ-সভাপতি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, ওমর ফারুক, কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ও আলী আজম। মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান, দুই উপ-মহাসচিব ব্রি. জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার ও রেজাউল হোসেন বাদশা এবং কোষাধ্যক্ষ ফকির আবু হাসান মোহাম্মদ ইউসুফ। বাকি ১১ জন সদস্য। একটি প্যানেল হওয়ায় নির্বাচনের প্রয়োজন হয়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম