Logo
Logo
×

Advertisement

খেলা

মোহামেডানের সাবেক ফুটবলার আলী নওয়াজ আর নেই

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ষাটের দশকের শেষের দিকে এক মৌসুম ঢাকা মোহামেডানের হয়ে খেলেছিলেন সেসময়ের তুখোড় স্ট্রাইকার আলী নওয়াজ। এই সাবেক পাকিস্তানি স্ট্রাইকার মস্তিষ্কে রক্তক্ষরণে গত শুক্রবার করাচিতে মারা গেছেন। ঢাকা মোহামেডানের সাবেক তারকা ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা স্মৃতিচারণ করে বলেন, ‘নওয়াজ ছিলেন দুর্দান্ত ড্রিবলার। প্রতিটি ম্যাচেই গোল করতেন। খুব সম্ভবত ১৯৬৯ অথবা ১৯৭০-এ এক মৌসুম তিনি মোহামেডানে খেলেছেন। উচ্চতা ছিল মাত্র পাঁচ ফুট দুই ইঞ্চি। ক্ষিপ্রতায় হার মানাতেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের।’

১৯৬৭ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা আলী নওয়াজ পাঁচ বছর আবুধাবির এমিরেটস এফসির হয়ে খেলেছেন। পরে ফুটবল কোচিংকে পেশা হিসাবে বেছে নেন। গোল করার সহজাত প্রতিভার জন্য তিনি সম্মানিত হয়েছেন বহুবার।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিনই

দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিনই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল তাসকিন ফিরলেন আছেন লিটনও

তাসকিন ফিরলেন আছেন লিটনও

প্রস্তুতি ম্যাচে চমক হোসাইন

প্রস্তুতি ম্যাচে চমক হোসাইন

প্রথম টেস্ট টিকিট ছাড়াই খেলা দেখা যাবে মিরপুরে

টিকিট ছাড়াই খেলা দেখা যাবে মিরপুরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম