বৈষম্যে পার্লামেন্ট ছাড়ছেন ব্রিটিশ নারী এমপিরা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: এএফপি
|
ফলো করুন |
|
|---|---|
অনেক আগে থেকেই বৈষম্য, যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ করে আসছেন নারী এমপিরা। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না সরকার। উপায় না দেখে নিজেরাই প্রতিবাদ করছেন। ছাড়ছেন পার্লামেন্ট।
সোমবারের পর থেকে এখন পর্যন্ত হাউস অব কমন্সের ৬ জন নারী সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে প্রায় প্রত্যেকেই যৌন নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন ও নানা হুমকির কথা উল্লেখ করেছেন। খবর সিএনএনের।
২০১৭ সালের নির্বাচনে রেকর্ডসংখ্যক নারী এমপি নির্বাচিত হয়েছিলেন।
কনজারভেটিভ এমপি ও সংস্কৃতিমন্ত্রী নিকি মরগান সর্বশেষ নারী এমপি যিনি পদত্যাগ করলেন।
বুধবার পদত্যাগ করে তিনি জানান, আইনপ্রণেতা হতে গিয়ে তাকে আর তার পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু আধুনিক এমপির জীবন সম্পর্কে তার যা ধারণা ছিল সেটি ঠিক নয়। মঙ্গলবার একটি চিঠি লিখে পদত্যাগ করেন লিবারেল ডেমোক্র্যাট মন্ত্রী হেইডি অ্যালান।
হেইডি মনে করেন, এমপি হওয়ার পর তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে রাজনীতির নোংরা পরিবেশ এখনও নারীবান্ধব হয়নি।
তিনি বলেন, ‘এই কাজে থাকা প্রত্যেক নারীকেই নোংরা মন্তব্য আর হুমকিভরা ইমেইল পেতে হয়। রাস্তায় চিৎকার করেও এই সমস্যার সমাধান হয় না। আমার বাড়ির মানুষ এখন আমার জন্য আতঙ্কে থাকে।’
