Logo
Logo
×
   

Advertisement

টিউটোরিয়াল

বরেণ্য: স্যার এ এফ রহমান

Advertisement

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

স্যার এ এফ রহমান একজন প্রখ্যাত ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য। তিনি ১৯৩৪ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। ১৯৭৬ সালে তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ এফ রহমান হল প্রতিষ্ঠা করা হয়। তিনি ১৮৮৯ সালের ২৮ ডিসেম্বর পশ্চিম বঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার আদি পিতৃ-ভিটা ফেনী জেলায়। তার পুরো নাম আহমেদ ফজলুর রহমান। তিনি ১৯১২ সালে ইংল্যান্ডে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত হন। এরপর লন্ডন স্কুল অব ইকোনমিক্সে তিনি দুই বছর গবেষণা করেন। ১৯৩৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত ছিলেন। ১৯৩৭ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। ১৯৪২ সালে ব্রিটিশ সরকার রাজকীয় খেতাব নাইটহুড সম্মাননা প্রদান করে। তিনি ১৯৪৫ সালের ১০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম