Logo
Logo
×
   

Advertisement

দৃষ্টিপাত

খেজুর রসের ভালোমন্দ

Advertisement

Icon

মো. আবদিম মুনিব

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খেজুর রসের ভালোমন্দ

Advertisement

শীতকালে অন্যতম আকর্ষণ হলো খেজুরের রস। ছোট বড় সবার কাছেই এর কদর রয়েছে। নানা ধরনের পিঠা-পায়েসের জন্য খেজুরের রস দরকার।

কেউ কেউ ভোরবেলায় খালি পেটে এ রস পান করতে খুব পছন্দ করেন। খেজুরের রসে পুষ্টি উপাদান অনেক। এতে প্রচুর এনার্জি ও খনিজ রয়েছে, যা দুর্বলতা দূর করতে সাহায্য করে।

তবে এর পাশাপাশি ক্ষতিকর যে দিকটি রয়েছে তা হলো, গাছিরা গাছে পাতিল বা হাঁড়ি দেওয়ার পর সেখানে কীট পতঙ্গসহ নানা ধরনের পাখি, বিশেষ করে রাতের বেলা ফলাহারি বাদুড় খেজুরের রস পান করতে গিয়ে মুখের লালা নিঃসরণ করে থাকে, যা মানুষের জন্য খুবই মারাত্মক।

কারণ এ রস পান করলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যার চিকিৎসা নেই বললেই চলে। এ কারণে খেজুরের রস পান করার আগে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। পাতিল বা হাঁড়ির মুখে ঢাকনার ব্যবস্থাসহ রসের উৎসমূল ঘিরে নাইলনের জাল দিয়ে বেস্টনি দিতে হবে। খেজুরের রস ফুটিয়ে পান করাটা সবচেয়ে নিরাপদ।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

Advertisement

খেজুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম