Logo
Logo
×
   

Advertisement

টালিউড

দেবের পর এবার এসআইআরে ডাক মিমির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম

দেবের পর এবার এসআইআরে ডাক মিমির

Advertisement

অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীর ভোটার তালিকাসংক্রান্ত বিশেষ অনুসন্ধান বা এসআইআর শুনানির তালিকায় এবার নাম উঠল। কসবার শান্তিনিকেতন গার্ডেনসের বাসিন্দা টালিউডের প্রথম সারির অভিনেত্রীকে তলব করল নির্বাচন কমিশন।

অভিনেতা দেবের পর এবার এসআইআর শুনানিতে ডাক যাদপপুরের সাবেক এ তৃণমূল সংসদ সদস্যকে। ভোটার তালিকায় নাম বা তথ্যসংক্রান্ত গরমিল সংশোধনের জন্যই এ ‘স্পেশাল ইনকোয়ারি রিপোর্ট’ বা এসআইআর শুনানি।

মিমির ভোটার কার্ডে বা তালিকায় কিছু যান্ত্রিক ত্রুটি বা তথ্যের অমিল ধরা পড়েছে। সে কারণেই নিয়মমাফিক তাকে সশরীরে উপস্থিত হয়ে তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

কসবার নতুনবাজার এলাকায় যে প্রশাসনিক অফিস রয়েছে, সেখানেই অভিনেত্রীকে আগামী ৩১ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে।

কয়েক দিন আগে টালিউডের একাধিক তারকার কাছে এ ধরনের শুনানির চিঠি পৌঁছেছে। এর আগে অভিনেতা দেব ও অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর ক্ষেত্রেও একই বিষয় দেখা গিয়েছিল। শনিবার (২৪ জানুয়ারি) জানা গিয়েছিল অভিনেত্রী মানালি দের ভোটার কার্ডে বাবার নামের বানান ভুলের কারণে তাকে ডাকা হয়েছে। এবার সে তালিকায় যুক্ত হলেন মিমি চক্রবর্তী।

সংসদ সদস্য পদ ছাড়ার পর অভিনেত্রী এখন পুরোপুরি অভিনয়ে মন দিয়েছেন। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি অবশ্যই শুনানিতে অংশ নিয়ে ভোটার কার্ডের ত্রুটি শুধরে নেবেন বলে নিজেই জানিয়েছেন। মিমি বলেন, আমি অবশ্য়ই ৩১ তারিখ শুনানিতে যাব, যা যা ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে, তার সবকটাই নিয়ে যাব।

সামনেই উপনির্বাচনের মতো বিষয় থাকলে নির্বাচন কমিশন সাধারণত ভোটার তালিকা নিখুঁত করতে এ ধরনের শুনানি করে থাকে। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যাতে ভোটার তালিকায় কোনো ভুল তথ্য না থাকে।

উল্লেখ্য, অভিনেত্রী মিমি চক্রবর্তী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সংসদ সদস্য পথ থেকে ইস্তফা দিয়েছিলেন। তারপর থেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, পদ তিনি ছেড়ে এসেছেন। তাই রাজনীতিতে ফেরার কোনো ইচ্ছাই নেই। তবে ‘দিদি’ মমতা বন্দোপাধ্যায়ের প্রতি তিনি আজও শ্রদ্ধাশীল। দিদির সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বলে জানিয়েছেন মিমি চক্রবর্তী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম