Advertisement
উত্তরা
উত্তরা (উত্তরা মডেল টাউন) বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অন্যতম প্রধান ও আধুনিক আবাসিক ও বাণিজ্যিক উপশহর। ১৯৬৭ সালের ২৫ জুন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK)-এর মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। এর আয়তন প্রায় ৩৬.৯১ বর্গকিলোমিটার। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরপাশে এবং গাজীপুর যাওয়ার রাস্তার পাশে অবস্থিত। উত্তরা ১৮টি সেক্টরে বিভক্ত। এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (DNCC) ১ ও ৫১ নম্বর ওয়ার্ড এবং ঢাকা-১৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।
