Logo
Logo
×
তাহসান খান

তাহসান খান


নাম: তাহসান রহমান খান জন্ম: ১৮ অক্টোবর ১৯৭৯ বৈবাহিক অবস্থা: ডিভোর্স (সাবেক স্ত্রী - রাফিয়া রশিদ মিথিলা) সংক্ষিপ্ত জীবনী তাহসান রহমান খান, যিনি তাহসান নামেই সমধিক পরিচিত। বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক। তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। ২০০৬ সালের ৩ আগস্ট তিনি বিয়ে করেন মডেল, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যা সন্তানের বাবা হন। তার মেয়ের নাম আইরা তাহরিম খান। ২০১৭ সালের ২০ জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। তাহসান পড়াশোনা করেন এ জি চার্চ স্কুলে ও সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন। ২০০৮ খ্রিষ্টাব্দে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং ২০১০ খ্রিষ্টাব্দে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন। তাহসান ইউনিলিভারে ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৪ সালের জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের জুন পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন। ২০১০ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এ গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। ২০১০ সালের মে থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাব-এ শিক্ষকতা করেছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন তাহসান।

পর্দায় ফিরছেন তাহসান

পর্দায় ফিরছেন তাহসান

২৩ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম

কেন বছর পেরোনোর আগেই তাহসান-রোজার বিচ্ছেদ, জানালেন তারকা ঘনিষ্ঠরা

কেন বছর পেরোনোর আগেই তাহসান-রোজার বিচ্ছেদ, জানালেন তারকা ঘনিষ্ঠরা

২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম

‘খান’ পদবি মুছে ফেললেন রোজা

‘খান’ পদবি মুছে ফেললেন রোজা

১৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম

পর্দায় ফিরছেন তাহসান খান

পর্দায় ফিরছেন তাহসান খান

১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

তাহসানের সঙ্গে বিচ্ছেদ খবরের মধ্যেই রোজার একের পর এক পোস্ট

তাহসানের সঙ্গে বিচ্ছেদ খবরের মধ্যেই রোজার একের পর এক পোস্ট

১৪ জানুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

‘আমি একটু শান্তি চাই’

‘আমি একটু শান্তি চাই’

১৪ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

রোজার সেই পুরোনো ভিডিও ভাইরাল

রোজার সেই পুরোনো ভিডিও ভাইরাল

১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম

যে কারণে বিচ্ছেদের পথ বেছে নিলেন তাহসান-রোজা

যে কারণে বিচ্ছেদের পথ বেছে নিলেন তাহসান-রোজা

১২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

‘সংসার টেকেনি বলে তাহসান, মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’

‘সংসার টেকেনি বলে তাহসান, মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’

১২ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

বিচ্ছেদ গুঞ্জনের পরও রোজার ইনস্টাগ্রামে তাহসান

বিচ্ছেদ গুঞ্জনের পরও রোজার ইনস্টাগ্রামে তাহসান

১২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম

আরও পড়ুন
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম