Logo
Logo
×

Advertisement

নেসেট

নেসেট


নেসেট (Knesset) ইসরাইলের এককক্ষবিশিষ্ট জাতীয় আইনসভা বা পার্লামেন্ট। ১৯৪৯ সালের ২৫ জানুয়ারি প্রথম গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৪ ফেব্রুয়ারি প্রথম অধিবেশন বসে। একই বছরের ১৬ ফেব্রুয়ারি গণপরিষদের নাম পরিবর্তন করে নেসেট রাখা হয়। জেরুজালেমে অবস্থিত এই আইনসভার মোট আসন সংখ্যা ১২০টি। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সাধারণত চার বছর মেয়াদের জন্য এর সদস্যরা নির্বাচিত হন। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে মেয়াদ শেষ হওয়ার আগেও পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন আয়োজন করা যায়। আইন প্রণয়ন, রাষ্ট্রীয় বাজেট অনুমোদন, সরকারের কার্যক্রম তদারকি, রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদীয় কমিটির মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ নেসেটের অন্যতম দায়িত্ব। ইসরাইলের রাজনৈতিক দলগুলোর জোট গঠন, সরকার গঠন, অনাস্থা প্রস্তাব, আগাম নির্বাচন ও গুরুত্বপূর্ণ আইন পাসের ক্ষেত্রে নেসেটের ভূমিকা রয়েছে। এ ছাড়া ফিলিস্তিন, গাজা, পশ্চিম তীর, ইসরাইলের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়েও নেসেটে আলোচনা ও বিতর্ক হয়। নেসেটের ইতিহাস, নির্বাচন, সংসদ সদস্য, রাজনৈতিক দল, নতুন আইন, সংসদীয় অধিবেশন, ইসরাইলের সরকার গঠন, রাজনৈতিক সংকট ও সর্বশেষ খবর পড়ুন যুগান্তরে।

সময় বাকি মাত্র আট দিন, সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?

সময় বাকি মাত্র আট দিন, সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?

২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

আরও পড়ুন
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম