Advertisement
এসআরবি
এসআরবি বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB-Special Response Battalion) বাংলাদেশের পুলিশের অধীনে পরিচালিত একটি বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী ইউনিট। ২০২৬ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে এসআরবি গঠন করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, মানবপাচার প্রতিরোধ এবং গুরুতর অপরাধ মোকাবিলা করা এই বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বের অন্তর্ভুক্ত।
