Advertisement
ডুমসডে প্লেন
ডুমসডে প্লেন (Doomsday Plane), যার অফিশিয়াল নাম Boeing E-4B Nightwatch, আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গোপনীয় এবং গুরুত্বপূর্ণ অংশ। একে বলা হয় ‘উড়ন্ত পেন্টাগন’। যদি কখনো যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা হয় বা স্থলভাগের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তখন এই বিমানটিই হবে দেশটির প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র। এখান থেকেই মার্কিন প্রেসিডেন্ট এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা যুদ্ধ পরিচালনা এবং পাল্টা আক্রমণের নির্দেশ দিতে পারেন।
