Advertisement
ফিনল্যান্ড
ফিনল্যান্ড (Finland) উত্তর ইউরোপের নর্ডিক অঞ্চলের একটি দেশ। দেশটির রাজধানী হেলসিঙ্কি। সুইডেন, নরওয়ে ও রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। দেশটি উন্নত শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি, সামাজিক নিরাপত্তা, প্রাকৃতিক সৌন্দর্য ও উচ্চ জীবনমানের জন্য বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত। ফিনল্যান্ডের অর্থনীতিতে প্রযুক্তি, শিল্প, বনজ সম্পদ, বাণিজ্য ও সেবা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটির সরকারি ভাষা ফিনিশ ও সুইডিশ। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য ফিনল্যান্ড। হাজারো হ্রদ, বিস্তীর্ণ বন, উত্তরাঞ্চলের অরোরা এবং শীতকালীন পর্যটন দেশটির অন্যতম আকর্ষণ। শিক্ষা, কর্মসংস্থান, অভিবাসন, আবহাওয়া, সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্ক ফিনল্যান্ডের গুরুত্বপূর্ণ বিষয়।
