Logo
Logo
×

Advertisement

মাওলানা ফজলুর রহমান

মাওলানা ফজলুর রহমান


মাওলানা ফজলুর রহমান (Maulana Fazlur Rehman) পাকিস্তানের একজন প্রভাবশালী দেওবন্দী ইসলামপন্থী রাজনীতিবিদ, ইসলামি আলেম ও জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের আমির/সভাপতি হিসেবে ১৯৮৮ সাল থেকে দায়িত্ব পালন করছেন। ১৯৫৩ সালের ১৯ জুন পাকিস্তানের বর্তমান খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা মুফতি মাহমুদ ছিলেন একজন ইসলামি আলেম, রাজনীতিবিদ ও তৎকালীন উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী। ফজলুর রহমান মুলতান ও দারুল উলুম হাক্কানিয়ায় ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। ১৯৮০ সালে বাবার মৃত্যুর পর তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮৮ সালে প্রথমবার পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা এবং ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত কাশ্মীরবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ধর্মভিত্তিক রাজনৈতিক জোট মুত্তাহিদা মজলিসে আমল (এমএমএ) এবং পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি পুনরায় জমিয়তে উলামায়ে ইসলামের আমির নির্বাচিত হন। মাওলানা ফজলুর রহমানের জীবনী, শিক্ষাজীবন, রাজনৈতিক ক্যারিয়ার, দলীয় কার্যক্রম, বক্তব্য, পাকিস্তানের নির্বাচন, রাজনৈতিক জোট, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তাঁর অবস্থান ও সর্বশেষ খবর পড়ুন যুগান্তরে।

ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে?

ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে?

২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

মাওলানা ফজলুর রহমানকে কি গৃহবন্দি করেছে পাকিস্তান সরকার?

মাওলানা ফজলুর রহমানকে কি গৃহবন্দি করেছে পাকিস্তান সরকার?

২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ

১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ

২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

আরও পড়ুন
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম