Advertisement
মোহাম্মদ বিন সালমান
মুহাম্মদ বিন সালমান আল সৌদ (Mohammed bin Salman) (যিনি বিশ্বব্যাপী MbS নামেও পরিচিত) হলেন সৌদি আরবের বর্তমান যুবরাজ (ক্রাউন প্রিন্স) এবং প্রধানমন্ত্রী। তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পুত্র। ১৯৮৫ সালের ৩১ আগস্ট রিয়াদে জন্মগ্রহণ করা এই প্রভাবশালী নেতাকে সৌদি আরবের বাস্তবসম্মত বা ডি ফ্যাক্টো (de facto) শাসক হিসেবে বিবেচনা করা হয়। তাঁর পিতা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পরেই দেশটিতে তাঁর ক্ষমতা ও অবস্থান। ২০১৫ সালে তাঁর পিতা সিংহাসনে আরোহণের পর থেকেই মোহাম্মদ বিন সালমানের উত্থান শুরু হয় এবং তিনি বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের জুন মাসে তিনি আনুষ্ঠানিকভাবে সৌদির যুবরাজ হিসেবে নিযুক্ত হন এবং ২০২২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সৌদি আরবের ভিশন ২০৩০, অর্থনৈতিক বহুমুখীকরণ, অবকাঠামো উন্নয়ন, বিনোদন ও পর্যটন খাতের সম্প্রসারণ এবং আঞ্চলিক কূটনীতিতে তাঁর ভূমিকা আন্তর্জাতিকভাবে আলোচিত।
