Logo
Logo
×

অর্থনীতি

একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দেবেন ইউএস-বাংলার কর্মীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৮:১৪ পিএম

একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দেবেন ইউএস-বাংলার কর্মীরা

দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় সর্বস্তরের জনগণের সঙ্গে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বন্যার্তদের পাশে থাকার ঘোষণা  দিয়েছে। 

শনিবার রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়, ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও বলা হয়, যেকোনো প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে ইউএস-বাংলা পূর্বের ন্যায় এবারও দেশের জনগণের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। ইউএস-বাংলা এয়ারলাইন্সে ৩ হাজারের অধিক দেশী-বিদেশী কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন।
 

বন্যা ইউএস বাংলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

Live Icon সর্বশেষ
সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, জমা পড়েনি ২০ হাজার ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান ডয়চে ভেলেকে তারেক রহমান ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না অভিযোগের ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খুলল জনপ্রশাসন মন্ত্রণালয় রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫৬১ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা