Logo
Logo
×
   

আনন্দ নগর

গোপনে বিয়ে করলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা জ্যাকব ব্যাটালন!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গোপনে বিয়ে করলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা জ্যাকব ব্যাটালন!

হলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকব ব্যাটালন তার দীর্ঘদিনের প্রেমিকা ও বাগদত্তা ভেরোনিকা লিয়াহভকে গোপনে বিয়ে করেছেন। মার্কিন গণমাধ্যম পিপল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২৫ সালের মার্চে বাগদানের ঘোষণা দেওয়া এ জুটি সম্প্রতি ব্যক্তিগত আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও জ্যাকব বা ভেরোনিকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর নিশ্চিত করা হয়নি, তবে সাম্প্রতিক কয়েকটি ঘটনা জল্পনাকে আরও জোরালো করেছে। ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’-এর প্রিমিয়ারে জ্যাকবের বাঁ হাতের অনামিকায় সোনার আংটি দেখা যায়। অন্যদিকে ভেরোনিকা তার ব্যক্তিগত ওয়েবসাইটে নিজের নাম পরিবর্তন করে ‘ভেরোনিকা লিয়াহভ ব্যাটালন’ লিখেছেন। এরই মধ্যে সহশিল্পী টম হল্যান্ড ও জেনডায়ার সঙ্গে এক সাক্ষাৎকারে জ্যাকব মজার ছলে বলেন, “আমার স্ত্রী আমাকে ‘বিগ ডগ’ বলে ডাকে। আসলে ডাকে না, তবে ইচ্ছা করি ডাকুক।” তার এ মন্তব্যও বিয়ের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। উল্লেখ্য, টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজে নেড লিডস চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান জ্যাকব ব্যাটালন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .