Logo
Logo
×
   

আনন্দ নগর

রনবির-আলিয়া-ভিকির লাভ অ্যান্ড ওয়ার

সেলিম কামাল

সেলিম কামাল

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রনবির-আলিয়া-ভিকির লাভ অ্যান্ড ওয়ার

ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক সঞ্জয় লীলা বানসালি যেখানে হাত দিয়েছেন, সেখানে সোনা ফলেছে। বিশেষ করে রোমান্টিক ঘরানার হিন্দি সিনেমায় তার পরিচালিত সিনেমার ব্যর্থতা প্রায় শূন্যের কোঠায়। যদিও সেসব সিনেমার বাজেট ছিল খুবই কম। এ পরিচালকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গুড় কম মিষ্টি বেশি। অর্থাৎ কম বাজেটে হিট সিনেমা উপহার দেন তিনি। খামোশি : দ্য মিউজিক্যাল, হাম দিল দে চুকে সানাম, দেবদাস, ব্ল্যাক, সাওয়ারিয়া, গুজারিশ, গোলিওকি রাস-লীলা রাম-লীলা, বাজিরাও মাস্তানি, পদ্মাবত প্রভৃতি সফল সিনেমার এ পরিচালক এবার আসছেন জীবনের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা নিয়ে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ শিরোনামের এ সিনেমার প্রচার শুরু হচ্ছে ভারতের স্বাধীনতা দিবসে। রনবির কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলের ফার্স্ট লুক প্রকাশ করবেন ১৫ আগস্ট।

চলতি মাসের শেষের দিকে তার সবচেয়ে উচ্চাভিলাষী রোমান্টিক ড্রামা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং শেষ করার প্রস্তুতি নিচ্ছেন। ভিকি কৌশল ইতোমধ্যেই ছবিটির শুটিং শেষ করলেও, রনবির কাপুর এবং আলিয়া ভাটকে এই মাসজুড়ে আরও ২০ দিন শুটিং করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এ মহাকাব্যিক কাহিনিটির মুক্তির আগে উত্তেজনা বাড়ছে, কারণ ভক্তরা প্রযোজকদের কাছ থেকে ক্রমাগত নতুন খবর জানতে চাইছেন। এরইমধ্যে সিনেমার উল্লেখযোগ্য চরিত্রগুলোয় অভিনয় করা ওই তিন তারকার গেটআপ নিয়ে পোস্টার ডিজাইন সম্পন্ন হয়েছে।

সিনেমাটি নিয়ে বিশেষভাবে আলোচনার কারণ, রনবির-আলিয়া-ভিকির মতো ব্যয়বহুল তারকাকে একই সিনেমায় কাস্ট করা। আর তাই তো মুম্বাই চলচ্চিত্রের দর্শকাদের কৌতূহল দিন দিন বাড়ছে এ সিনেমা নিয়ে। যদিও আগামী বছরের ২১ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

একটি সূত্র ভারতীয় এক গণমাধ্যমকে জানিয়েছে, এরইমধ্যে সিনেমাটির প্রচারণা নিয়ে একটি আকর্ষণীয় ভিডিও তৈরি করা হয়েছে। লাভ অ্যান্ড ওয়ার-এর জমকালো দৃশ্যাবলি নিয়ে তৈরি করা হচ্ছে বেশ কিছু পোস্টারও। এসব পোস্টারে তিন তারকার ফার্স্টলুক প্রকাশ করলেও ভিডিওতে তা উন্মুক্ত করা হবে কি-না, সেটা স্পষ্ট করা হয়নি।

চলতি বছরের ৮ নবেম্বর মুক্তি পাচ্ছে রনবির কাপুর অভিনীত এপিক মাইথলজিক্যাল সিনেমা রামায়ণ। নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবি। এ সিনেমাও দুর্দান্ত ব্যবসা করবে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর মুক্তি পেয়েছিল ভিকি কৌশল অভিনীত হিস্টোরিক্যাল অ্যাকশন সিনেমা ছাভা। লক্ষণ উতেকার পরিচালিত এ সিনেমা সুপার-ডুপার হিট করায় দারুণভাবে চাঙ্গা রয়েছেন ভিকি কৌশল। লাভ অ্যান্ড ওয়ারের কাজ শেষ করে তিনি এখন ব্যস্ত রয়েছেন মহাবতার সিনেমার কাজ নিয়ে।

অন্যদিকে, চলতি বছরের ৩ জুলাই মুক্তি পায় আলিয়া ভাট অভিনীত অ্যাকশন থ্রিলার সিনেমা আলফা। শিব রাওয়াইল পরিচালিত এ সিনেমার সিতা আলিয়া চরিত্রে দুর্দান্ত অভিনয় করলেও আলফা এখনো লাভের মুখ দেখেনি। দেখা যাক, সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার আলিয়ার ভাগ্যে নতুন পালক যুক্ত করে কিনা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .