Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

মঞ্চে প্রদর্শনী

স্বপ্নদলের ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বপ্নদলের ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’

‘হরগজ’ নাটকের একটি দৃশ্য।

Advertisement

নাট্যাচার্য সেলিম আল দীন-এর ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নাট্যসংগঠন স্বপ্নদল তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করছে। ১৮ থেকে ২০ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৬’ শিরোনামে এ উৎসব অনুষ্ঠিত হবে। এ আসরের স্লোগান ‘ঐতিহ্যধারায় সম্মুখযাত্রী বাঙলা নাট্যরথ, রবীন্দ্রনাথ-সেলিম আল দীনে পায় পূর্ণতার পথ’। উৎসবে প্রথম দিন সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। উৎসবের শেষ দুদিনে বাঙলা নাট্যরীতিতে নির্মিত স্বপ্নদলের দেশ-বিদেশে প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’ ও ‘হরগজ’র দুটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দুটি নাটকের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ ছাড়া থাকবে স্মরণ-শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতিসহকারে শিল্পকলা চত্বর সজ্জা, নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা প্রভৃতি। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে দলটি। প্রসঙ্গত, বাঙলা ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ নাট্যতাত্ত্বিক-নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীন ১৯৪৯-এর ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন এবং ১৪ জানুয়ারি ২০০৮ মারা যান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম