Logo
Logo
×
   

আনন্দ নগর

ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় ঈশিতা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। এখন অবশ্য অভিনয়ে নিয়মিত নন, তবে ছেড়েও দেননি। ক্যামেরার সামনে না দাঁড়ানোর কারণ হিসাবে তিনি জানিয়েছেন, ভালো স্ক্রিপ্টের সংকট। এ অভিনেত্রীকে সর্বশেষ মিজানুর রহমান আরিয়ানের ‘নটআউট’ নাটকে অভিনয়ে দেখা গিয়েছিল। এটিও বেশ কয়েক বছর আগের করা। নাটকে অভিনয় প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘নটআউট নাটকের পর আর কাজ করা হয়নি। এতে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পেয়েছিলাম। কিন্তু এরপর আসলে অনেকেই আমাকে অভিনয়ের জন্য স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন। কিন্তু সবমিলিয়ে আমার কোনো স্ক্রিপ্টই আসলে ভালো লাগেনি। যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অবশ্যই অভিনয় করব। আমি তো অভিনয় করতেই চাই, কিন্তু ভালো গল্প, সুন্দর চরিত্র না পেলে কেমন করেই বা করি। দেখা যাক, সমানে সেটা পাই কী না।’ এদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .