Logo
Logo
×
   

আনন্দ নগর

দেশে ফিরেই অভিনয়ে ব্যস্ত অপূর্ব

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বেশ কিছুদিন আমেরিকায় অবস্থান করেছেন। তবে সেখানে একেবারেই বেকার বসে থাকেননি। ছোটবেলায় গান শিখেছেন, আর সেটা আমেরিকাতে বসেই ঝালাই করে নিয়েছেন। দিনকয়েক আগে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে তার জীবনের প্রথম কনসার্ট। প্রথম আয়োজনেই করেছেন বাজিমাৎ। প্রস্তাব আসে আরও একাধিক আয়োজনে গান করার। কিন্তু দেশে ফিরতে হয়েছে তাকে। ফিরেই যথারীতি অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। শুটিং করেছেন একাধিক নাটকের। অপূর্ব জানান, কিছুদিনের মধ্যে তিনি আটটি নাটকের কাজ সম্পন্ন করে আবার উড়াল দেবেন আমেরিকায়। পরবর্তীতে ফিরে এসে দীর্ঘদিন দেশে থাকবেন বলে জানান তিনি। অপূর্ব বলেন, ‘আমেরিকায় জীবনের প্রথম কনসার্ট করেছি। স্বভাবতই অনেক চাপ ছিল। তবে সব চাপ কাটিয়ে আমার জীবনের প্রথম গানের অনুষ্ঠান অবিশ্বাস্য এক স্মরণীয় সন্ধ্যায় পরিণত হয়। আমার প্রথম কনসার্টের রেশ কাটতে না কাটতেই দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে উঠেছি। যাদের নাটকে কাজ করছি বা করব প্রত্যেকটির গল্প এক কথায় অসাধারণ। আমার ভক্ত-দর্শকের কথা মাথায় রেখেই ভালো ভালো গল্পের নাটকে কাজ করছি। আশা করছি প্রতিটি নাটকই দর্শকের ভালো লাগবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .