Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

টুকরো খবর

আমেরিকায় একসঙ্গে তিন তারকা

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমেরিকায় একসঙ্গে তিন তারকা

Advertisement

আমেরিকায় একটি অনুষ্ঠানে একসঙ্গে তিন শিল্পী অংশ নেবেন। আজ নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বিবাহ সমাচার’ নামে একটি মঞ্চনাটকে অভিনয় করবেন রিচি সোলায়মান। নাটকটি রচনা ও পরিচালনা করছেন নাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম। আয়োজনটির উপস্থাপনা করবেন শারমিন সিরাজ সোনিয়া। এ আয়োজনে নাটকটি মঞ্চস্থ হওয়ার পর স্টেজ শোতে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী রিজিয়া পারভীন। মঞ্চনাটকে অভিনয় প্রসঙ্গে রিচি বলেন, ‘নাটকটিতে দারুণ একটি চরিত্রে অভিনয় করছি। আশা করি দর্শকের ভালো লাগবে। এ অনুষ্ঠানের আয়োজক আমারই বড় ভাই ফাহাদ সোলায়মান। যে কারণে আমাকে শুধু অভিনয়ে নিয়েই নয়, অনুষ্ঠানের আনুষঙ্গিক অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে।’ সোনিয়া বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা করতে ভীষণ ভালো লাগে, কারণ অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়। কাজের ফাঁকে ফাঁকে গল্প আড্ডাও জমে ওঠে দারুণ। আশা করছি বিবাহ সমাচার নাটকটি মন ভরে উপভোগ করার পাশাপাশি রিজিয়া আপার গানও সবার মন ছুঁয়ে যাবে।’ রিজিয়া পারভীন বলেন, ‘আজকের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করব। আশা করছি সবার সঙ্গে দেখা হবে, গানে গানে মুগ্ধ করার চেষ্টা করব সবাইকে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম