Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

ভালোবাসার ঘরে তন্ময়-মিহি

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভালোবাসার ঘরে তন্ময়-মিহি

Advertisement

বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পী তন্ময় সোহেল ও ফারজানা আহসান মিহি। সম্প্রতি এ দুই শিল্পী জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘ভালোবাসার ঘর’। নির্মাণ করেছেন মৃনাল কান্তি দাস। নাটকটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে তন্ময় সোহেল বলেন, ‘ভালোবাসার ঘর নামে একটি সিনেমা দেখেছিলাম। এতে একটি জনপ্রিয় গান হচ্ছে তুমি ছাড়া কাটে না/ তোমায় নিয়ে বাঁধব আমি ভালোবাসার ঘর। ভালোবাসার ঘর নাটকটির শুটিংয়ের সময় এ গানটির কথা বারবার মনে পড়ছিল। তবে আমাদের ভালোবাসার ঘর নাটকটির গল্পটা সিনেমার গল্পের মতো নয়। একটু অন্যরকম। আমি আর মিহি এর আগেও সুন্দর সুন্দর গল্পের নাটক দর্শককে উপহার দিয়েছি। আশা করছি এ নাটকটিও দর্শকের ভীষণ ভালো লাগবে। আর অভিনয়ে তো মিহি এখন অনবদ্য। যে কোনো চরিত্রেই তার নিখুঁত অভিনয় দর্শককে মুগ্ধ করে।’ মিহি বলেন, ‘ভালোবাসার ঘর বললে আমাদের মধ্যে যে অনুভূতি কাজ করে, তা হলো একটা সুন্দর সংসার। নামটা যতটা সুন্দর এবং ভালোবাসার ঘর বলতে যতটা সুন্দর মনে করি ঠিক ততটাই সুন্দর হয়েছে এ নাটকটি। আশা করছি সবাই দখবেন এবং আমরা দর্শকের ভালোবাসার অপেক্ষায় রইলাম।’ এ জুটি অভিনীত সাম্প্রতিক সময়ের আলোচিত নাটকগুলো হচ্ছে ‘অন্যায় অবিচার’, ‘মিথ্যার সংসার’, ‘কষ্ট নীড়’, ‘অশিক্ষিত জামাই’, ‘প্রবাসীর আপন কেউ নাই’, ‘মায়ের দোয়ায় কোটিপতি’, ‘জামাই সংসার বুঝে না’, ‘অভাগী নারীর সংসার’ ইত্যাদি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম