|
ফলো করুন |
|
|---|---|
* নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে সিনেমা ‘কুইন অ্যান্ড স্লিম’। এতে দেখা যাবে, প্রথম ডেটেই পুলিশের গুলিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আত্মরক্ষায় পুলিশ কর্মকর্তাকে গুলি করার পর কুইন ও স্লিম পালিয়ে বেড়াতে বাধ্য হয়।
* ডিজনি প্লাসে স্ট্রিমিং হচ্ছে ‘থিম সং টেকওভার’। এতে দেখা যাবে, ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্ররা নিজেদের অনুষ্ঠানের থিম সং ‘দখল’ করে নেয়। নতুন পর্বগুলোতে প্রিয় চরিত্ররা নিজেদের মতো করে পরিচিত গান গেয়ে তৈরি করে হাস্যরস, মজার পরিস্থিতি ও সংগীতের আনন্দ। প্রতিটি পর্বেই থাকে ভিন্ন চরিত্রের নতুন কণ্ঠ ও দৃষ্টিভঙ্গি।
* অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে ‘ম্যাগিলিউমেরি ম্যাজিক্যাল গার্ল ইনক. সিজন ২’। এতে কেভা যাবে, কানা ও কোশিগায়া নতুন ও অজেয় কাইইয়ের মুখোমুখি হয়। ম্যাজিক শক্তির নিয়ন্ত্রণ নিয়ে গোপন ষড়যন্ত্র, কোম্পানিগুলোর দ্বন্দ্ব ও বিপজ্জনক লড়াইয়ের মধ্যে ম্যাজিক্যাল গার্লদের দলকে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।
* ডিসকভারি প্লাসে স্ট্রিমিং হচ্ছে ‘ওয়ান টুয়েন্টি আওয়ার্স বিহাউন্ড বারস’। এটি হলো একটি ক্রাইম-ডকুমেন্টারি সিরিজ, যেখানে পাঁচ দিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারের ভেতরের বাস্তব চিত্র তুলে ধরা হয়। অতিরিক্ত বন্দি, মাদক, সহিংসতা, জনবল সংকট ও কঠিন পরিবেশের মধ্যে কারারক্ষীদের নিয়ন্ত্রণ ধরে রাখার সংগ্রামই এর মূল বিষয়।
