Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

শিল্পকলায় ত্রিংশ শতাব্দী

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে স্বপ্নদলের প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে দর্শকনন্দিত যুদ্ধবিরোধী গবেষণাগার এ নাট্য প্রযোজনার রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ নাটকের মূল কাহিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। নির্দেশক জানিয়েছেন, এতে বহুমুখী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ, যুদ্ধাপরাধী, অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কাজের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদঘাটিত হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম