Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

একসঙ্গে আট নাটকে মোশাররফ করিম ও সোহাগ

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চরিত্রাভিনেতা হিসাবেই পরিচিত আশরাফুল আলম সোহাগ। নাটকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্র কিংবা কখনো একেবারে সাদামাটা চরিত্রে তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। এবার তিনি দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে আটটি নাটকে অভিনয় করছেন বলে জানিয়েছেন। এ দুই অভিনেতা প্রথমবার একসঙ্গে কাজ করেছেন ২০২১ সালে, এস আর মজুমদারের ‘উলট পালট’ নাটকে। এরপর আরও বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। সোহাগ জানিয়েছেন, সর্বশেষ টানা আটটি নাটকে মোশাররফ করিমের সঙ্গে কাজ করেছেন সোহাগ। এগুলো হলো সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় ‘আদর্শ শিক্ষক’ ও ‘গোয়েন্দাগিরি’, তাইফুর জাহান আশিকের ‘জনতা হোটেল’, ‘সুখ দুঃখ’, ‘গোয়েন্দাগিরি’, ‘আপন মানুষ’, ‘ঘরে সংসার’ এবং সুজিত বিশ্বাসের ‘ভাইরাল পরিবার’ ধারাবাহিক নাটক। এ প্রসঙ্গে সোহাগ বলেন, ‘মোশাররফ ভাই আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা। আজ অবধি তার সঙ্গে বহু নাটকে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। সবচেয়ে বড় কথা তিনি যে স্নেহ করেন, পরামর্শ দেন তা আগামী দিনের জন্য যে কতটা কাজে লাগে।’ মোশাররফ করিম বলেন, ‘আটটি নাটকের গল্পই সুন্দর, ভিন্নরকম। দর্শকের ভালো লাগবে। সোহাগ আগের চেয়ে অভিনয়ে আরও সিরিয়াস এবং এখন বেশ ভালো করছে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম