Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

কানাডায় যেভাবে কাটছে ববিতার সময়

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কানাডায় যেভাবে কাটছে ববিতার সময়

Advertisement

দেশের প্রখ্যাত অভিনেত্রী ববিতা বর্তমানে কানাডায় অবস্থান করছেন। সেখানে একমাত্র ছেলে অনিকের সঙ্গে বসবাস করছেন তিনি। গত আগস্টে কানাডা থেকে আমেরিকায় গিয়েছিলেন তিনি। সেখানে ‘আনন্দমেলা অ্যাওয়ার্ড’ নাম একটি অনুষ্ঠানে আজীবন সম্মাননা গ্রহণ করেন। দেশটিতে দিনকয়েক থেকে আবারও কানাডায় ফিরেছেন। কানাডায় সময় কীভাবে কাটছে, জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘যেখানেই থাকি আমার কিন্তু সময় ঠিক ভালোভাবেই কেটে যায়। দেশে থাকলে নানা ধরনের ব্যস্ততার মধ্যদিয়ে কাটে। আবার কানাডায় এলে মা ও ছেলে মিলে বেশ ভালোভাবে সময় কেটে যায়। আমি অনিকের প্রিয় খাবার রান্না করি। কখনো সিনেমা দেখি, গল্পের বই পড়ি, আবার কখনো মা ও ছেলে মিলে ঘুরতে যাই, এ ছাড়া আরও নানাভাবে আসলে চমৎকারভাবে সময় কেটে যায় আমার। এরইমধ্যে আমাদের চলচ্চিত্রের প্রিয় নায়ক রাজ্জাক ভাইয়ের মেজো ছেলে বাপ্পীর সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগল তার সঙ্গে দেখা হয়ে, সুন্দর সময় কেটেছে। আসলে নিজের দেশ তো নিজেরই দেশ। নিজের দেশের তো আসলে তুলনা হয় না। তারপরও টরেন্টোতে যেহেতু ছেলে আছে তাই সন্তানের সঙ্গে থাকতেও ভীষণ ভালো লাগে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম