Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

হার্দিকের সঙ্গে প্রেম জবাবে আমিশার কটাক্ষ

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হার্দিকের সঙ্গে প্রেম জবাবে আমিশার কটাক্ষ

Advertisement

একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্ত, আর তাতেই প্রেমের গুঞ্জন! ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন আমিশা নিজেই। শুধু অস্বীকার নয়, এক নেটিজেনকে রীতিমতো কটাক্ষ করেই জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ের তাজমহল প্যালেসে আমিশা ও হার্দিককে একসঙ্গে দেখা যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের একটি ভিডিও। সেখানে আমিশাকে কয়েকজন বন্ধুর সঙ্গে হার্দিককে পরিচয় করিয়ে দিতে দেখা যায়। আলাপের সময় ক্রিকেটারের কাঁধে হাত রেখেছিলেন অভিনেত্রী। আপাতদৃষ্টিতে স্বাভাবিক এ মুহূর্তই হয়ে ওঠে গুঞ্জনের খোরাক।

ভিডিওটি শেয়ার করে এক্স-এর এক ব্যবহারকারী দাবি করেন, ব্যাঙ্গালুরুর একটি হোটেলের পার্টিতে আমিশা যেভাবে হার্দিকের কাঁধে হাত রেখেছিলেন, তাতে রেডিটে ছড়িয়ে পড়া তাদের প্রেমের গুঞ্জন সত্যি হওয়ার ইঙ্গিত মিলছে।

পোস্টটির স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে আমিশা লেখেন, ‘একদম সত্যি। হায় ঈশ্বর, আপনি ঠিকই বলেছেন, সত্যিই আমার হাতটা তার ওপর খুব রোমান্টিকভাবে ছিল।’ এরপরই নেটিজেনকে খোঁচা দিয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘আমি আপনাকে চিনি না, তবে নিশ্চিতভাবেই আপনার কোনো মেয়ে বন্ধুও নেই। এসব পোস্ট করার আগে আপনার একজন মেয়ে বন্ধু থাকা দরকার।’

বিয়ে ও সম্পর্ক নিয়েও আগেও খোলামেলা কথা বলেছেন আমিশা। রণবীর আল্লাবাদিয়ার একটি পডকাস্টে তিনি জানান, অতীতে একটি গুরুতর সম্পর্কে ছিলেন। তবে তার সাবেক সঙ্গী সিনেমায় কাজ করার সিদ্ধান্তকে সমর্থন করেননি। আমিশার ভাষ্য, বিয়েতে তার আপত্তি নেই; তবে জীবনসঙ্গীকে অবশ্যই তার পেশাগত স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

অন্যদিকে হার্দিকের ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। মডেল মাহিয়েকা শর্মার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয় ২০২৫ সালের অক্টোবরে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিয়েকার সঙ্গে ছবি প্রকাশ করে সম্পর্কটি অনেকটাই প্রকাশ্যে আনেন হার্দিক। এর আগে নাতাশা স্তানকোভিচকে বিয়ে করেছিলেন তিনি। ২০২০ সালে বিয়ে করা এই দম্পতি ২০২৪ সালে বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের ছেলে অগস্ত্যকে এখনো যৌথভাবে বড় করছেন দুজন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম