Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

শিল্পকলায় আজ কমেডিয়ানদের লড়াই

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

স্ট্যান্ডআপ কমেডিয়ানদের খোঁজে রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’ আজ থেকে শুরু হচ্ছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ বিকালে এর উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কমেডি ক্লাব এ শোয়ের আয়োজক। ‘মীরাক্কেল’খ্যাত কমেডিশিল্পী আবু হেনা রনি শোটির প্রধান উদ্যোক্তা। শোটির বিচারকের দায়িত্বে আছেন অভিনেতা তুষার খান, অভিনেত্রী শবনম ফারিয়া ও নাবিলা ইসলাম এবং রম্য লেখক খায়রুল বাবুই। জানা গেছে, দেশের আট বিভাগের প্রতিভাবান কমেডিয়ানরা এতে অংশ নিতে পারবেন। মৌলিকত্ব, বিষয়বস্তু, উপস্থাপনা, কমেডি টাইমিং ও দর্শকের সঙ্গে সংযোগ বিবেচনায় মূল্যায়ন করবেন বিচারকরা। লাইভ দর্শকের প্রতিক্রিয়াও গুরুত্ব পাবে। সেরা পারফর্মারের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এ প্রসঙ্গে আবু হেনা রনি বলেন, ‘নতুন কমেডিয়ানদের নিয়মিত পারফর্ম করার সুযোগ ও সংগঠিত মঞ্চের অভাব রয়েছে। এ শোর মাধ্যমে আমরা সেই শূন্যতা পূরণ করতে চাই।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

শিশুশিল্পী থেকে নায়িকা কে কোথায় কতটা সফল

কে কোথায় কতটা সফল

শিল্পকলায় আজ কমেডিয়ানদের লড়াই

শিল্পকলায় আজ কমেডিয়ানদের লড়াই

চীনের আপত্তি কাটিয়ে মুক্তির পথে সালমানের ‘মাতৃভূমি’

চীনের আপত্তি কাটিয়ে মুক্তির পথে সালমানের ‘মাতৃভূমি’

টম ক্রুজের ‘ডিগার’ : এক টেকেই ১০ মিনিটের দৃশ্য

টম ক্রুজের ‘ডিগার’ : এক টেকেই  ১০ মিনিটের দৃশ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম