Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

আজও বাস কন্ডাক্টর হতে মন কাঁদে রজনীকান্তের!

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তের জীবনের গল্পে রয়েছে সাফল্য, সংগ্রাম আর শিকড়ের প্রতি গভীর টান। খ্যাতির শীর্ষে পৌঁছেও ভুলে যাননি নিজের অতীত। অভিনয় জগতে আকাশছোঁয়া সাফল্য অর্জন করলেও বেঙ্গালুরুতে বাস কন্ডাক্টর হিসাবে কাটানো দিনগুলো আজও তাকে টানে। সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘জেলার ২’-এর প্রচারণামূলক আয়োজন ‘সুপার শো’তে এমন কথাই জানিয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা। একই অনুষ্ঠানে সিনেমাটিতে তামান্নার উপস্থিতি নিয়েও মজার মন্তব্য করেছেন তিনি।

সিনেমায় আসার আগে টানা পাঁচ বছর বাস কন্ডাক্টর হিসাবে কাজ করেছেন রজনীকান্ত। সেসময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, অভিনয় ভালোবাসলেও বাস কন্ডাক্টরের পেশার প্রতি তার আলাদা টান রয়েছে। এখনো সেই চাকরিকে মিস করেন তিনি। নিজের পরিচয় নিয়ে বলতে গিয়ে রজনীকান্তের মন্তব্য, কখনোই নিজেকে বড় সুপারস্টার বলে মনে হয়নি।

জানিয়েছেন, বেঙ্গালুরুতে গেলেই ফিরে আসে পুরোনো দিনের স্মৃতি। কোনো বাস দেখলে তার মন ভালো হয়ে যায়। অভিনেতা বলেন, জীবনে যা-ই অর্জন করুন না কেন, তার ভেতরের একটা অংশ সব সময় বাস কন্ডাক্টর হয়েই থাকবে। বড় ব্যক্তিত্বদের সামনেও কন্ডাক্টরদের বিনয়ী থাকার বিষয়টি তুলে ধরে তিনি যেন মনে করিয়ে দিলেন, তারকাখ্যাতি মানুষকে নিজের শিকড় ভুলিয়ে দিতে পারে না।

অনুষ্ঠানে ‘জেলার ২’-এর একটি বিশেষ দিক নিয়েও কথা বলেন রজনীকান্ত। তার মতে, সিনেমাটিতে তামান্নার উপস্থিতিই একমাত্র অনুপস্থিত উপাদান। প্রথম ‘জেলার’ সিনেমার জনপ্রিয় গান ‘কাভালা’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় সিক্যুয়েলেও তামান্নাকে নিয়ে একটি গান রাখার অনুরোধ করেন তিনি পরিচালক নেলসন দিলীপকুমারকে।

তবে নেলসনের জবাব ছিল বেশ মজার। তিনি বলেন, শুধু রজনীকান্তের পছন্দ বলেই গানটি রাখা সম্ভব নয়। উত্তরে রজনীকান্ত রসিকতা করে জানান, নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে কাজ করলে এত দিনে তিনি প্রাসঙ্গিকতা হারিয়ে বেঙ্গালুরুতে ফিরে যেতেন। দর্শক যা ভালোবাসেন, সেটিই করেন বলেই এখনো সিনেমাজগতে টিকে আছেন তিনি।

প্রসঙ্গত, নেলসন দিলীপকুমার পরিচালিত এবং সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারান প্রযোজিত ‘জেলার ২’-এ রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন এস জে সূর্য, বিদ্যা বালান, মিঠুন চক্রবর্তী, সুরাজ ভেঞ্জারামুডু, রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মির্না। সিনেমাটির বিশেষ গান ‘বিন্দাস’-এর মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হতে যাচ্ছে নোরা ফাতেহির। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শারদীয় উৎসবে নেই বড় সিনেমা

শারদীয় উৎসবে নেই বড় সিনেমা

পরপারে অভিনেত্রী নাসিমা খান

পরপারে অভিনেত্রী নাসিমা খান

শিশু নিপীড়ক ধরার টিভি শো নিয়ে প্যাটিনসনের সিনেমা

শিশু নিপীড়ক ধরার টিভি শো নিয়ে প্যাটিনসনের সিনেমা

আজও বাস কন্ডাক্টর হতে মন কাঁদে রজনীকান্তের!

আজও বাস কন্ডাক্টর হতে মন কাঁদে রজনীকান্তের!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম