প্রথমবার একসঙ্গে প্রান্ত ও রিয়া
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান প্রজন্মের নবাগত অভিনেতার মধ্যে নিজের নামের প্রতি সুবিচার করছেন আবিদ বিন প্রান্ত। খুব বেশি দিনের ক্যারিয়ার নয়। এরইমধ্যে নির্মাতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। সম্প্রতি সকাল আহমেদ তাকে নিয়ে ‘তোর মায়ায়’ নামে একটি নাটক বানিয়েছেন। এতে প্রান্তর সহশিল্পী হিসাবে আছেন রিয়া বর্মন। নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এতে অভিনয় প্রসঙ্গে আবিদ বিন প্রান্ত বলেন, ‘সকাল ভাইয়ের নির্দেশনায় এর আগেও নাটকে অভিনয় করেছি। আবারও করলাম। আশা করছি আমাদের এই নাটকটিও দর্শকের ভালো লাগবে।’ রিয়া বর্মন বলেন, ‘নাটকের গল্পটা খুব সুন্দর। প্রান্তর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। চেষ্টা করেছি গল্পের গভীরে প্রবেশ করে নিজেদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’
