Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

হাসপাতালে কল্পনা

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে গত দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন দেশের প্রখ্যাত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত সমস্যার কারণে এমনিতেই তিনি প্রায়ই অসুস্থ থাকেন। চোখে কম দেখেন, কানেও কম শোনেন। সর্বশেষ তিনি চার-পাঁচ দিন ধরে কথা বলতে পারছিলেন না। তাই জরুরিভাবে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষায় জানা গেছে, তিনি ভাইরাসজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নতির পথে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি বাড়িতে ফিরতে পারবেন। তবে বাড়িতে গেলেও তাকে বিশ্রামে থাকতে হবে বেশ কিছুদিন। এদিকে অভিনয়েও এখন আর আগের মতো নিয়মিত নন এ অভিনেত্রী। সর্বশেষ তাকে ‘তছনচ’ নামে একটি সিনেমায় দেখা গেছে। এ ছাড়া মাঝে মধ্যে তাকে নাটকেও দেখা যায়। উল্লেখ্য, সাদাকালো সিনেমার যুগে নায়িকা হিসাবে অভিনয় জীবন শুরু করেছিলেন খালেদা আক্তার কল্পনা। মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ করে বড় বোন, ভাবি ও মায়ের চরিত্রে নিজেকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন তিনি। নায়করাজ রাজ্জাকের পরিচালনায় নির্মিত ‘জিনের বাদশা’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গ্রামীণ সিনেমার জনপ্রিয়তায় ভাটা

গ্রামীণ সিনেমার জনপ্রিয়তায় ভাটা

আজ থেকে ফ্রান্সে শুটিং করছেন তৌকীর

আজ থেকে ফ্রান্সে শুটিং করছেন তৌকীর

টুকরো খবর যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস

যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস

মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ জয়া

মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ জয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম