Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

পিছিয়ে যেতে পারে প্রভাসের ‘স্পিরিট’

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা প্রভাসকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। একদিকে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘স্পিরিট’, অন্যদিকে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘ফৌজি’। এবার গুঞ্জন উঠেছে, ‘ফৌজি’ ২০২৭ সালের ১৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। সে ক্ষেত্রে একই মাসে মুক্তির কথা থাকা ‘স্পিরিট’-এর মুক্তির তারিখও পরিবর্তন হতে পারে।

প্রথমে ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে ‘ফৌজি’র মুক্তি পিছিয়ে দেওয়ার কথা জানায় নির্মাতা পক্ষ। ভারতীয় গণমাধ্যম ‘গুলটে’র এক প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি এখন ২০২৭ সালের ১৮ মার্চ মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বর্তমানে এর ইন্টারভ্যালের গুরুত্বপূর্ণ অংশের শুটিং চলছে। ২০২৬ সালের ডিসেম্বরের মাঝামাঝি পুরো নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রভাসের ‘স্পিরিট’ সিনেমাটি ২০২৭ সালের ৫ মার্চ মুক্তির জন্য নির্ধারিত হয়েছিল। কিন্তু ‘ফৌজি’ মার্চে মুক্তি পেলে একই মাসে অভিনেতার দুটি বড় বাজেটের সিনেমা মুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে ‘স্পিরিট’-এর মুক্তি পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই আপাতত পুরো বিষয়টিই গুঞ্জনের পর্যায়ে রয়েছে।

এদিকে প্রভাসের ৪৭তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৩ অক্টোবর ‘ফৌজি’র টিজার প্রকাশের পরিকল্পনা করছেন নির্মাতারা-এমন খবরও প্রকাশ হয়েছে। তবে টিজার প্রকাশের তারিখও এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ঐতিহাসিক পটভূমিতে নির্মিত ‘ফৌজি’ একটি কাল্পনিক গল্পের সিনেমা। এতে একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন প্রভাস। সিনেমাটির মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে ইন্টারনেট ব্যক্তিত্ব ইমানভির। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের ও জয়া প্রদা।

এদিকে প্রভাসের হাতে রয়েছে আরও কয়েকটি বড় প্রকল্প। সম্প্রতি তাকে দেখা গেছে মারুথি পরিচালিত ‘দ্য রাজা সাব’ সিনেমায়। মুক্তির পর এটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

আগামীতে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’-এ দেখা যাবে প্রভাসকে। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিতে অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করা এক কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন তিনি বলে জানা গেছে। এতে তৃপ্তি দিমরি থাকছেন প্রধান নারী চরিত্রে এবং বিবেক ওবেরয়কে দেখা যেতে পারে প্রধান খলনায়কের ভূমিকায়। পাশাপাশি ‘কল্কি ২৮৯৮ এডি পার্ট ২’-এর কাজও এগিয়ে নিচ্ছেন অভিনেতা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গ্রামীণ সিনেমার জনপ্রিয়তায় ভাটা

গ্রামীণ সিনেমার জনপ্রিয়তায় ভাটা

আজ থেকে ফ্রান্সে শুটিং করছেন তৌকীর

আজ থেকে ফ্রান্সে শুটিং করছেন তৌকীর

টুকরো খবর যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস

যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস

মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ জয়া

মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ জয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম