Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

আজ থেকে ফ্রান্সে শুটিং করছেন তৌকীর

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিতব্য নতুন সিনেমা ‘দ্য অরেঞ্জ’-এর চিত্রধারণের কাজ আজ থেকে ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদ। এ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। চলতি সপ্তাহে তিনি শুটিংয়ের উদ্দেশ্যে ফ্রান্স গিয়েছেন। গত কয়েকদিন নির্মাতার সঙ্গে ঘুরে ঘুরে লোকেশন দেখেছেন। আজ দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। এ সিনেমায় তৌকীরকে দেখা যাবে একজন খেলনা বিক্রেতার চরিত্রে। যিনি ফ্রান্সের বিভিন্ন শহর ও গ্রামের বাজারে ঘুরে ঘুরে কাঠের তৈরি খেলনা বিক্রি করেন। নির্মাতা জানিয়েছেন, ভাগ্য পরিবর্তনে চরিত্রে বাংলাদেশ থেকে ইউরোপে (ফ্রান্সে) যায়। কিন্তু যে স্বপ্ন নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন, যাওয়ার পর দেখেন সেখানকার বাস্তবতা তার স্বপ্ন থেকে একেবারেই ভিন্ন। তিনি আরও জানান, সিনেমাটির পুরো দৃশ্যধারণের কাজটিই ফ্রান্সে সম্পন্ন হবে। গল্পের বাস্তব রূপ দিতে ফ্রান্সের প্রায় ২৫টি গ্রাম ও শহরে সিনেমাটির শুটিং সম্পন্ন করা হবে। সিনেমাটির সঙ্গে যুক্ত হতে পেরে তৌকীর বেশ আনন্দিত বলে জানিয়েছেন তিনি। অভিনেতা বলেন, ‘ভালো গল্প ও চরিত্র সবসময়ই আমাকে টানে। আমি যে ধরনের সিনেমা নিয়ে ভাবি, যেখানে শিল্পমান থাকে, এটি ঠিক তেমনই একটি কাজ হতে যাচ্ছে।’ নির্মাতা জানান, এরইমধ্যে সিনেমার অন্য অভিনয়শিল্পীরা ফ্রান্সে হাজির হয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গ্রামীণ সিনেমার জনপ্রিয়তায় ভাটা

গ্রামীণ সিনেমার জনপ্রিয়তায় ভাটা

আজ থেকে ফ্রান্সে শুটিং করছেন তৌকীর

আজ থেকে ফ্রান্সে শুটিং করছেন তৌকীর

টুকরো খবর যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস

যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস

মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ জয়া

মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ জয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম