কানাডায় তপন চৌধুরীকে নিয়ে বিশেষ আয়োজন
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিন ধরে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তপন চৌধুরী। এরইমধ্যে গানের ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করেছেন তিনি। এ উপলক্ষ্যে তাকে নিয়ে আগামী ১২ ডিসেম্বর কানাডার টরেন্টোতে ‘তপন চৌধুরীর সংগীত জীবনের ৫০ বছরের পথচলা উৎসবের শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করছে রূপতনু মিউজিক একাডেমি ও টরেন্টো ঢাকা ক্লাব। আয়োজন প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘সংগীত জীবনের দীর্ঘদিনের পথচলায় আমি অনেক কিছু পেয়েছি। অনেক অর্জন, অনেক প্রাপ্তি। গুণিজনদের স্নেহ ভালোবাসা, কোটি কোটি দর্শক-শ্রোতার অপরিসীম ভালোবাসা আর সবার দোয়া। এই তো জীবনের অনেক। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই রূপতনু মিউজিক একাডেমি ও টরেন্টো ঢাকা ক্লাবের প্রতি। কারণ এই দুটি প্রতিষ্ঠানের প্রবল আগ্রহেই টরেন্টোতে এ আয়োজন সম্ভব হচ্ছে। আরও যারা নেপথ্যে থেকে অনুপ্রেরণা দিচ্ছেন তাদের প্রতিও অনেক ভালোবাসা। আশা করছি টরেন্টোতে আমাকে ঘিরে এ আয়োজন সুন্দর হবে। সবার দোয়া আর ভালোবাসা চাই।’ তিনি আরও জানান, অনুষ্ঠানে তিনি ১৫টি বা তার বেশি গান পরিবেশন করবেন।
