Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

টুকরো খবর

শাকিবের সঙ্গে ছোট্ট চরিত্রেও দ্বিধা নেই দিনারের

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

একসময়ের টিভি নাটকের ব্যস্ত অভিনেতা ইন্তেখাব দিনার। অভিনয় জগতে পার করেছেন তিন দশক। এখন আর টিভি নাটকে আগের মতো ব্যস্ততা নেই। ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে ক্যারিয়ারে নতুন অধ্যায় যোগ করেছেন তিনি। কাজ করেছেন ‘বরবাদ’, ‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’র মতো সিনেমায়। ‘তাকদীর’, ‘কারাগার’ ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছেন। সম্প্রতি তিনি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামে একটি পডকাস্ট শো-তে হাজির হয়েছিলেন। সেখানেই জানিয়েছেন তার জীবনের নানা কথা। বলেছেন, ‘স্ক্রিপ্ট পছন্দ হলে আমি শাকিব খানের নানা চরিত্রেও অভিনয় করতে রাজি। শুরু থেকেই আমি অভিনেতা হতে চেয়েছি, নায়ক নয়’। অভিনেতা জানিয়েছেন, অভিনয়ের প্রয়োজনে ‘ওরা ৭ জন’ সিনেমার একটি দৃশ্যে লাশ হতে হয়েছিল তাকে। ঠিক সে সময়ই ব্যক্তি জীবনে তার বাবা প্রয়াত হয়েছিলেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় নির্মিত এ পডকাস্ট শোটি আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছোটপর্দায় অপ্রতুল শারদীয় উৎসব

ছোটপর্দায় অপ্রতুল শারদীয় উৎসব

অবশেষে ‘ব্যাটম্যান-২’ নিয়ে জটিলতা কাটল

অবশেষে ‘ব্যাটম্যান-২’ নিয়ে জটিলতা কাটল

নতুন নাটকে প্রশংসিত মিম চৌধুরী

নতুন নাটকে প্রশংসিত মিম চৌধুরী

টুকরো খবর শাকিবের সঙ্গে ছোট্ট চরিত্রেও দ্বিধা নেই দিনারের

শাকিবের সঙ্গে ছোট্ট চরিত্রেও দ্বিধা নেই দিনারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম