নতুন নাটকে প্রশংসিত মিম চৌধুরী
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ মিম চৌধুরী। ২০১৩ সালে ‘নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে বিনোদনজগতে তার পথচলা শুরু। অভিনেতা মাহফুজ আহমেদের পরিচালনায় ‘সরীসৃপ’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর অনেক একক ও ধারাবাহিক নাটক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন। মোশাররফ করিমের সঙ্গে তার বেশ কিছু নাটক দর্শকের প্রশংসা পেয়েছে। শাকিব খানের বিপরীতে ‘ভালোবাসা এক্সপ্রেস’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও নৃত্যচর্চাতেও যুক্ত মিম। সম্প্রতি তার অভিনীত একটি নাটক ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাম ‘অচেনা বউ’। পরিচালনা করেছেন বর্ণনাথ। নাটকটি খুব অল্প সময়ে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন মিম চৌধুরী। তিনি বলেন, ‘এ নাটকের মূল গল্প আমাকে ঘিরেই। যে কারণে কাজটিও করেছি ভীষণ মন দিয়ে। বর্ণনাথ দাদার পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। প্রতিটি নাটকের জন্যই বেশ ভালো সাড়া পেয়েছি। তবে অচেনা বউ নাটকটির গল্প অন্যরকম। দর্শক দেখলেই তা বেশ ভালোভাবে অনুধাবন করতে পারবেন। এখন অনেক নাটকের স্ক্রিপ্ট আসে। আমিও চেষ্টা করি ভালো ভালো গল্পের নাটকগুলোতে অভিনয় করতে। এখন পারিবারিক গল্পের নাটক নির্মাণ বাড়ছে। আমার মনোযোগও সেদিকে। সামনে আরও বেশ কিছু ভালো নাটক প্রচারের অপেক্ষায় আছে। এগুলো নিয়েও আমি ভীষণ আশাবাদী।’ এদিকে মিম গ্লোবাল টেলিভিশনের একটি মিউজিক্যাল প্রোগ্রামে নিয়মিত উপস্থাপনা করছেন।
