Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাটকের অভিনেতা খায়রুল বাসার। দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সে কারণেই বিভিন্ন সময় তার নাম জড়িয়েছে নানা জনের সঙ্গে। সাম্প্রতিক সময়ে তানজিন তিশা ও সাদনিমা বিনতে নোমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে কথা উঠেছে। সম্প্রতি একটি পডকাস্টে এসে এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন বাসার। পডকাস্টে সঞ্চালক জানতে চান, তানজিন তিশার সঙ্গে তার বিচ্ছেদ হলো কেন। উত্তরে বাসার বলেন, ‘প্রেমই যেখানে ছিল না, সেখানে বিচ্ছেদ হবে কীভাবে।’ তিনি জানান, তিশার সঙ্গে আগেও কথা হতো, এখনো হয়। আরও বলেছেন তিশা কিছুটা পাগলাটে ও রাগী স্বভাবের। সাদনিমা বিনতে নোমানের সঙ্গে সম্পর্ক আছে কি না, জানতে চাইলে বাসার সোজাসাপ্টা উত্তর দেন, ‘না’। তার কথায়, সাদনিমা তার সহশিল্পী। মানুষ হিসাবে তিনি ভীষণ ভালো ও স্পষ্টবাদী। তবে নায়িকাদের সঙ্গে এসব গুঞ্জন তিনি উপভোগ করেন বলেও স্বীকার করেন। উল্লেখ্য, প্রায় এক দশকের অভিনয় জীবনে ‘রোদ বৃষ্টির গল্প’, ‘জলকৌড়ি’, ‘নাইট গার্ড’, ‘বাবুই’, ‘শহরে অনেক রোদ’সহ বহু আলোচিত নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন এ অভিনেতা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সিনেমা মুক্তির ক্যালেন্ডারে দীর্ঘ খরা

সিনেমা মুক্তির ক্যালেন্ডারে দীর্ঘ খরা

টুকরো খবর আবুধাবিতে শাহরুখের সংগীত উৎসব

আবুধাবিতে শাহরুখের সংগীত উৎসব

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

পূজার আনন্দে ভাসছেন জয়া

পূজার আনন্দে ভাসছেন জয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম