|
ফলো করুন |
|
|---|---|
* নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে সিনেমা ‘ইক্কা’। এতে দেখা যাবে, নীতিবান আইনজীবী অর্জুন মেহরা নিজের অতীতের এক শত্রুর বিরুদ্ধে মামলা লড়তে বাধ্য হন। অভিযুক্তকে দোষী মনে করলেও অসুস্থ মেয়ের জীবন বাঁচাতে তাকে নির্দোষ প্রমাণের লড়াইয়ে নামতে হয়, যেখানে ন্যায়বিচার ও পারিবারিক ভালোবাসার সংঘাত তীব্র হয়ে ওঠে।
* ডিজনি প্লাসে স্ট্রিমিং হচ্ছে ‘স্টার ওয়ার্স : দ্য মেন্ডালোরিয়ান অ্যান্ড অফিসিয়াল পডকাস্ট’। এতে প্রথম দুই পর্বে ‘গ্রোয়িং আপ’ ও ‘বিগার অ্যান্ড ডিফারন্টে’-এ দ্য মেন্ডালোরিয়ান অ্যান্ড গৌরু সিনেমা নির্মাণের নেপথ্যের গল্প উঠে এসেছে। পরিচালক জন ফাভরো, ডেভ ফিলোনি, পেড্রো পাসকাল ও অন্যরা সিনেমার সৃজনশীলতা, সংগীত এবং চরিত্র নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরেন।
* অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে সিনেমা ‘জাস্ট গো উইথ ইট’। এতে দেখা যাবে, স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে বিপাকে পড়ে প্লাস্টিক সার্জন ড্যানি। সহকর্মী ক্যাথরিনকে নিজের স্ত্রী সাজিয়ে হাওয়াই ভ্রমণে যায় সে। কিন্তু এই ছলনার আড়ালে জড়িয়ে পড়ে প্রেম, ঈর্ষা ও অপ্রত্যাশিত সম্পর্কের জটিলতায়।
