Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

বিরতির পর সিনেমার গানে ফাহমিদা নবী

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দুবছর পর সিনেমার জন্য গাইলেন নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। ‘অন্তর্বর্তী’ নামে এক সিনেমায় শোনা যাবে তার গাওয়া নতুন এ গানটি। রাহুল কুমার দত্তের সুরে এর সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ‘তুমি গেও গান অন্য কারও সুরে’ শিরোনামের গানটি লিখেছেন সিনেমার নির্মাতা এস এম কাইয়ুম। সিনেমাটির দৃশ্য ধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। গানটি সম্পর্কে ফাহমিদা নবী বলেন, ‘সিনেমার গান গাওয়ার ব্যাপারটাই অন্য রকম। এতে অভিনয় থাকে। সে অভিনয় কণ্ঠে ধারণ করেই কাঁদতে আবার কখনো হাসতে হয়। এ গানটি সবার ভালো লাগবে আশা করছি।’ সিনেমার গানটি গাইতে গিয়ে ফাহমিদা নবী প্রয়াত আহমেদ রুবেলের কথা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘আহমেদ রুবেল আমার প্রিয় অভিনেতা ছিলেন। গানটি গাইতে আমার মন বিষণ্নতায় ভরে গেছে। দারুণ একজন অভিনেতা ছিলেন।’ নির্মাতা জানিয়েছেন, সিনেমাটিতে রুবেলের কিছু ডাবিংয়ের কাজ বাকি ছিল। সেগুলো করে যেতে পারেননি।’ এদিকে এ শিল্পী তিস্তাপারে বসবাসরত মানুষের দুঃখ-কষ্ট এবং হাসি-কান্নার গল্প নিয়ে তৈরি ‘তিস্তাপারের মানুষ’ শিরোনামের আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিয়ে নিয়ে বিরক্ত সাফা কবির

বিয়ে নিয়ে বিরক্ত সাফা কবির

মঞ্চে ব্যস্ত প্রীতি

মঞ্চে ব্যস্ত প্রীতি

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

টুকরো খবর চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম