সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসন
আয়ে শীর্ষে বিএনপি প্রার্থী নগদে এগিয়ে জামায়াত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের আলোকে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে রাজনৈতিক উত্তাপ তীব্র হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন ফরম ও হলফনামা জমা দিয়েছেন; যেখানে প্রকাশ পেয়েছে তাদের আয়-ব্যয়, নগদ অর্থ, ব্যাংক হিসাব, স্থাবর ও অস্থাবর সম্পত্তিসহ বিস্তারিত আর্থিক তথ্য। হলফনামা অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক তিনবারের এমপি কলিম উদ্দিন আহমদের বার্ষিক আয় ৫ লাখ ৬৫ হাজার টাকা। এর মধ্যে কৃষি থেকে ৫০ হাজার ও ব্যবসা থেকে ৫ লাখ ১৫ হাজার টাকা আয় হয়েছে। তার মোট সম্পদ ১ কোটি ৩১ লাখ ১৩ হাজার টাকা, নগদ ৩১ লাখ ৯৪ হাজার টাকা। তবে ব্যাংকে কোনো অর্থ নেই। এছাড়াও তার পরিবহণ খাতে ৯ লাখ ২০ হাজার টাকা, একটি লাইসেন্সকৃত পিস্তল ১ লাখ ৫০ হাজার টাকা, বাড়ির মূল্য ২৫ লাখ টাকা এবং ৪ একর অকৃষি জমি রয়েছে। স্বর্ণালঙ্কারের মূল্য মাত্র ১ লাখ টাকা। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সম্পদ ১ কোটি ১৮ লাখ ১৮ হাজার ১৫৪ টাকা। বার্ষিক আয় ৪ লাখ ৯২ হাজার টাকা। বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভাড়া ১ লাখ ৮০ হাজার টাকা, ব্যবসায়িক আয় ২ লাখ ৬০ হাজার টাকা। উল্লেখযোগ্য হলো-তার নগদ অর্থ ৬০ লাখ, যা এই আসনের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ। ব্যাংকে রয়েছে আরও ১৭ লাখ ৫৭ হাজার টাকা। পরিবহণ খাতে ১১ লাখ ১০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ৫ লাখ ২৫ হাজার টাকা এবং ১৭ ডিসিম্যাল অকৃষি জমির মালিকানা রয়েছে।
