আলিমকে মন্ত্রী হিসাবে দেখতে চায় যমুনা চরবাসী
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সম্পাদকের দায়িত্ব পালন করা আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি বর্তমানে রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। আলিমকে মন্ত্রী করার জোর দাবি তুলে চায়ের দোকান, হাট-বাজার ও ফেসবুক পর্যন্ত আলোচনা চলছে। স্থানীয় নেতাকর্মীরা বলেন, বিভাগীয় নেতা আলিম খানকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের মানুষের আশা পূরণ হবে। কারণ যমুনা চরবাসী বঞ্চিত, চরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করতে মন্ত্রিত্ব দিতে হবে। এনায়েতপুর, চৌহালী ও বেলকুচি উপজেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা বলেন, উত্তরবঙ্গের মধ্যে তাঁতশিল্পসহ যমুনা চরের বিশাল সম্ভাবনাময় এলাকা থেকে নির্বাচিত আলিম সফলতার সঙ্গে সব দায়িত্ব পালন করছেন। বেলকুচিতে এর আগেও মন্ত্রী ছিলেন। তাই সিরাজগঞ্জ-৫ আসনে নির্বাচিত এই রাজনৈতিক ব্যক্তিত্বকে মন্ত্রিত্ব দিলে বেলকুচির ও দুর্গম চৌহালীসহ দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।
