Logo
Logo
×
   

বাংলার মুখ

মেসে খাবার নিয়ে তর্ক

ঝিনাইদহে গলায় ছুরি চালিয়ে বন্ধুকে হত্যা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ শহরে বন্ধুর ছুরিকাঘাতে কাউসার নামে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৭টার দিকে জেলা শহরের মহিলা কলেজপাড়ার জাফরের বাড়ির মেসে এ ঘটনা ঘটে। নিহত কাউসার ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তিনি হরিণাকুণ্ডু পৌর এলাকার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, মেসে খাবার খাওয়া নিয়ে কাউসার ও তার বন্ধু লিখনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিখন ছুরি দিয়ে কাউসারের গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে মেসের অন্য শিক্ষার্থীরা বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে বাড়ির মালিক ও স্থানীয়রা তালা ভেঙে কাউসারকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, ঘটনার পর লিখনকে সদর হাসপাতাল থেকে আটক করা হয়েছে। তার বাড়ি সদর উপজেলার শৈলমারী গ্রামে এবং তিনি মাদ্রাসার শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। মেস মালিকের বোন জানান, খাবার নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় কাউসারকে ছুরিকাঘাত করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .