Logo
Logo
×
   

বাংলার মুখ

আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতা

মাঝিদের সংগ্রাম দেখিয়ে বিশ্বমঞ্চে দ্বিতীয় শ্রাবন

Icon

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র ইশতিয়াক আহমেদ শ্রাবনের আলোকচিত্র ‘ফ্লোটিং সারভাইভাল’ আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ডেকাগন গ্যালারি আয়োজিত ‘ওভারকামিং-হোয়াট রিমেইনস স্ট্যান্ডিং ২০২৬’ প্রতিযোগিতায় ছবিটি ‘সেকেন্ড প্লেস’ নির্বাচিত হয়। পুরস্কার হিসাবে শ্রাবন পেয়েছেন ২৫০ মার্কিন ডলার। পাশাপাশি তার আলোকচিত্রটি প্রতিযোগিতার আন্তর্জাতিক প্রদর্শনীতেও স্থান পেয়েছে। ঢাকার সদরঘাট থেকে ছবিটি ধারণ করেন শ্রাবন। এতে সারাদিন নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করা মাঝিদের জীবনসংগ্রামের বাস্তব চিত্র ফুটে উঠেছে। কাজ শেষে বাড়ি ফেরার সুযোগ না থাকায় অনেক মাঝির নৌকাই হয়ে ওঠে তাদের রাতের আশ্রয়। জীবিকা, কর্মস্থল ও আশ্রয়-সবকিছু একটি নৌকাকে ঘিরে আবর্তিত এমন জীবনের গল্পই ছবিটিতে তুলে ধরেছেন তিনি। প্রতিযোগিতাটির মূল প্রতিপাদ্য ছিল প্রতিকূলতা ও সংকটের মধ্যেও মানুষের টিকে থাকার গল্প। বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীরা এতে অংশ নেন। ইরান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, নেদারল্যান্ডস, রাশিয়া, জার্মানি, ব্রাজিল, ভারতসহ বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসাবে স্থান অর্জন করেন শ্রাবন। ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট ও ডকুমেন্টারি ফটোগ্রাফার শ্রাবন এর আগেও আন্তর্জাতিক পর্যায়ে আরও আটটি পুরস্কার অর্জন করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .